অনলাইনে ভর্তি শুরু করলো আইইউবিএটি

২৩ জুলাই, ২০২০ ১৬:০৩  
আজ বৃহস্পতিবার থেকে ফল-২০২০ সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) । বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.iubat.edu/admission) মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তী ফি প্রদান সাপেক্ষে এবং অনলাই পরীক্ষার ভিত্তিতে এই ভর্তি প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যলয়টি। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ১০০ শতাংশ পর্যন্ত মেধা বৃত্তি। মেয়েদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে ১৫ শতাংশ স্পেশাল বৃত্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৬৪টি বৃত্তি দেওয়া হয়। একইসঙ্গে ফল ২০২০ সেমিস্টারে শিক্ষার্থীদের টিউশন ফি শতকরা ১৫ শতাংশ মওকুফের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, ইংলিশ, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং মাস্টার পর্যায়ে এমবিএ প্রোগ্রাম চালু আছে।